সুনামগঞ্জের বাংলাবাজারে আগুন, দেড় কোটি টাকার ক্ষতি

সুনামগঞ্জ প্রতিনিধি
২২ জুন ২০২১, ১৮:৩৭আপডেট : ২২ জুন ২০২১, ১৮:৩৮

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজারে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণের ফলে আগুনে পুড়ে গেছে পাঁচটি দোকান ও মাল রাখার গুদাম।

মঙ্গলবার (২২ জুন) দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এলাকাবাসীর অভিযোগ, ফায়ার সার্ভিস দুই ঘণ্টা পর আসার কারণে অগ্নিকাণ্ডে বেশি ক্ষতি হয়েছে।

স্থানীয়রা জানান, আজ দুপুর ২টার দিকে বাংলাবাজারে জিল্লুর রহমানের দোকানে গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে বিস্ফোরণে প্রথমে আগুন লাগে। জিল্লুর রহমান ডিজেল, কেরোসিন, পেট্রোল, সার, বীজ, কীটনাশক প্রভৃতি পণ্য বিক্রি করতেন। মুহূর্তে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে যায়। দীর্ঘ তিন ঘণ্টার চেষ্টায় এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনে।

এরই মধ্যে আগুনে পুড়ে যায় জিল্লুর রহমান, জিয়াউর রহমান, এরশাদ মিয়া ও বাবু মিয়ার দোকান। এতে দেড় কোটি টাকার মালামাল পুড়ে যায়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন জিল্লুর রহমান; তার ৭৫ লাখ টাকার মাল আগুনে পুড়ে যায়।

এলাকাবাসীর অভিযোগ, দোয়ারাবার উপজেলা ফায়ার সার্ভিসের গাড়ি এলেও আগুন নেভাতে কোনও কাজে লাগেনি। আগুন লাগার দুই ঘণ্টা পর গাড়ি বাজারে আসে। তাই ক্ষতি বেশি হয়েছে।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব দুলাল ধর জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও বলা যাবে না।

/এফআর/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি