৫টা বাজতেই বন্ধ নবীগঞ্জের পশুর হাট

হবিগঞ্জ প্রতিনিধি
০৩ জুলাই ২০২১, ১৯:২৬আপডেট : ০৩ জুলাই ২০২১, ১৯:২৬

দেশব্যাপী চলমান কঠোর লকডাউনের মধ্যেই হবিগঞ্জের নবীগঞ্জের জনতার বাজারে বসেছে পশুর হাট। তবে সেখানে স্বাস্থ্যবিধি না মানায় এবং সময় শেষ হওয়ায় বাজার বন্ধ করে দেয় উপজেলা প্রশাসন।

শনিবার (০৩ জুলাই) বিকাল ৫টায় নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ হাটটি বন্ধ করে দেন।

জানা গেছে, জনতার বাজার পশুর হাটটি ঢাকা-সিলেট মহাসড়ক ঘেঁষা নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নে অবস্থিত। প্রতি শনি ও সোমবার হাটটি বসে। আজ সকাল থেকে জেলা-উপজেলা থেকে কোরবানির পশু কেনাবেচা করতে আসেন ক্রেতা-বিক্রেতারা। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি না মেনেই চলছিলো কেনাবেচা। এ সময় অধিকাংশ ক্রেতা-বিক্রেতার মুখেই ছিলো না মাস্ক।

৫টা বাজতেই বন্ধ নবীগঞ্জের পশুর হাট

খবর পেয়ে বিকেলে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ একদল পুলিশ হাটে যান। মাইকিং করে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। পরে বাজার কমিটির সঙ্গে আলাপ করে পশুর হাটটি বন্ধ করে দেওয়া হয়।

উত্তম কুমার দাশ বলেন, পশুর হাটটিতে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না খবর পেয়ে বাজারে গিয়ে স্বাস্থ্যবিধি মেনে চলতে মাইকিং করি। পরবর্তী সময়ে বাজার কমিটির নেতৃবৃন্দের সঙ্গে আলাপ করে ৫টার পর বাজার বন্ধ করে দেওয়া হয়।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মহি উদ্দিন বলেন, কঠোর লকডাউনের প্রজ্ঞাপনে পশুর হাট নিয়ে সুনির্দিষ্টভাবে কিছু বলা হয়নি। অন্যান্য বাজারের মতো পশুর হাটে শতভাগ স্বাস্থ্যবিধি মেনে বিকেল ৫টা পর্যন্ত চলতে পারবে। ৫টার পর প্রশাসন গিয়ে বাজার বন্ধ করে দিয়েছে।

/এফআর/
সম্পর্কিত
গরু কিনতে গিয়ে কাদায় লুটোপুটি, গাবতলী হাটে চরম ভোগান্তি
সেই ছাত্রদল নেতা বহিষ্কার
ছেলের নামে ইজারা নেওয়া হাটে অতিরিক্ত হাসিল নিচ্ছেন বিএনপি নেতা
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম