সিলেটে করোনায় আরও ৮ মৃত্যু

সিলেট প্রতিনিধি
০৫ জুলাই ২০২১, ১৩:১৫আপডেট : ০৫ জুলাই ২০২১, ১৩:১৫

সিলেটের হাসপাতালগুলোতে বেড়েছে করোনা আক্রান্ত রোগীর চাপ। একইসঙ্গে বেড়েছে করোনায় প্রাণহানির সংখ্যা। রোগীদের চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। অন্যদিকে সিলেটের অধিকাংশ হাসপাতালে খালি নেই আইসিইউ শয্যা। রোগী বাঁচাতে স্বজনরা আইসিইউর সিট ম্যানেজ করতে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটে বেড়াচ্ছেন। 

গত ২৪ ঘণ্টায় সিলেটে করোনা আক্রান্ত হয়ে আরও আট জন মারা গেছেন। গত বছরের মার্চ থেকে এ বছরের ৫ জুলাই পর্যন্ত সিলেট বিভাগে করোনায় ৪৯১ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশী মারা গেছেন সিলেট জেলায়। এ জেলায় করোনায় ৩৯৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সুনামগঞ্জে ৩৪ জন, হবিগঞ্জে ২১ জন ও মৌলভীবাজারের ৩৭ জন রয়েছেন।

একইসঙ্গে শনাক্ত হয়েছেন ২৫৩ জন। এর মধ্যে ৭৬ জনই সিলেটের। আর একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ১০৬ জন।

সোমবার (৫ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে তিনি উল্লেখ করেন, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ৮ জন মারা গেছেন। এরমধ্যে সিলেটের চার জন, হবিগঞ্জের দুই এবং মৌলভীবাজার ও সুনামগঞ্জের একজন করে রোগী রয়েছেন। 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম