স্বামীর ৪ ঘণ্টা পর শ্বাসকষ্টে স্ত্রীরও মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি 
০৪ আগস্ট ২০২১, ০০:৩৪আপডেট : ০৪ আগস্ট ২০২১, ০০:৪১

সুনামগঞ্জের জগন্নাথপুরে শ্বাসকষ্ট নিয়ে স্বামীর মৃত্যুর চার ঘণ্টার মাথায় স্ত্রীরও মৃত্যু হয়েছে। স্বামীর জানাজা নামাজের পূর্বে সোমবার (০৩ আগস্ট) বিকালে উপজেলার মীরপুর ইউনিয়নের হাসান ফাতেমাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, ফাতেমাপুর গ্রামের ছামির আলী (৭৫) ও তার পরিবারের লোকজন গত এক সপ্তাহ ধরে করোনা উপসর্গে ভুগছিলেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা পরীক্ষা না করে স্থানীয় ওষুধের দোকান থেকে ওষুধ সেবন করছিলেন তারা। করোনা উপসর্গের বিষয়টি গোপন রেখে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সম্প্রতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তারা টিকা নেন।

সোমবার দুপুর ১টায় ছামির আলী মারা যান। বিকাল সাড়ে ৫টায় তার জানাজা নামাজের সময় নির্ধারণ করা হয়। জানাজার প্রস্তুতি চলাকালে বিকাল ৫টায় স্ত্রী আনোয়ারা বেগমও (৬৫) মারা যান। 

পরে গ্রামের মসজিদে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে ছামির আলীকে দাফন করা হয়। তাকে দাফনের পর পারিবারিক কবরস্থানে সন্ধ্যা সাড়ে ৭টায় আনোয়ার বেগমকে দাফন করা হয়। 

মারা যাওয়া দম্পতির চার ছেলে দুই মেয়ে। তাদের মধ্যে তিন ছেলে যুক্তরাজ্যে বসবাস করছেন। বাড়িতে থাকা অন্য সদস্যরাও করোনা উপসর্গে ভুগছেন।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মধু সুধন ধর বলেন, পরিবারের অন্য সদস্যদের বিষয়ে খোঁজখবর নিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হবে।

/এএম/
সম্পর্কিত
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি