প্যানেল মেয়রের কারখানায় কাঠমিস্ত্রির লাশ

হবিগঞ্জ প্রতিনিধি
০৫ আগস্ট ২০২১, ১৭:৩৬আপডেট : ০৫ আগস্ট ২০২১, ১৭:৩৬

হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র জাহেদ চৌধুরীর মালিকানাধীন কাঠের মালামাল তৈরির কারখানা থেকে বিজয় গোপ (২২) নামে এক কাঠমিস্ত্রির লাশ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (০৫ আগস্ট) দুপুরে নবীগঞ্জ পৌর এলাকার হাসপাতাল সড়কের ওই কারখানা থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। বিজয় গোপ সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ভবানীপুর গ্রামের মৃত দবুদ গোপের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার কারখানায় কাজ করতে আসেন বিজয় গোপ। রাতে কারখানায় অবস্থান করেন। সকালে কারখানার আড়ার সঙ্গে তার ঝুলন্ত লাশ দেখেন সহকর্মীরা। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আত্মহত্যা। তবে ময়নাতদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।’

/এএম/
সম্পর্কিত
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের