সিলেটে করোনায় মৃত্যু কমেছে

সিলেট প্রতিনিধি
২০ আগস্ট ২০২১, ১৫:২৩আপডেট : ২০ আগস্ট ২০২১, ১৫:২৩

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু কমেছে। এই সময়ে সাত জন মারা গেছেন। একই সময়ে ৩২১ জনের করোনা শনাক্ত হয়েছে। মৃতদের মধ্যে ছয় জন সিলেটের ও এক জন সুনামগঞ্জের বাসিন্দা। শুক্রবার (২০ আগস্ট) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য জানান।

২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে সিলেট জেলার ১৫৫, সুনামগঞ্জের ৩৬, হবিগঞ্জের ৩৮ ও মৌলভীবাজারের ৪৮ জন। এছাড়া সিলেটের এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫০ হাজার ৮৪১ জনে। তাদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ২৭ হাজার ১৪৯, সুনামগঞ্জে পাঁচ হাজার ৮৭৮, হবিগঞ্জে ছয় হাজার ১১৩ ও মৌলভীবাজারে সাত হাজার ৩৯৭ জন। আর ওসমানী মেডিক্যালে চিকিৎসাধীন মোট চার হাজার ৩০৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

এদিকে বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্যমতে, সিলেটে করোনায় মোট ৯৬০ জন মারা গেছেন। তাদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৭০০, সুনামগঞ্জে ৬৪, হবিগঞ্জে ৪৬, মৌলভীবাজারে ৬৯ ও ওসমানী মেডিক্যালে চিকিৎসাধীন ৮১ জন।

/এসএইচ/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক