সুনামগঞ্জে বৃহস্পতিবার রাতে থেকে শুক্রবার সকাল পর্যন্ত জামায়াত ও বিএনপির দুই কর্মীসহ ৪২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতদের ২৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানায় এবং ১৫ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা রয়েছে।
সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মোমেন গ্রেফতারে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও নাশকতা রোধে তাদের গ্রেফাতার করা হয়েছে।
সুনামগঞ্জ জেলার সদর, দক্ষিণ সুনামগঞ্জ, দিরাই, শাল্লা, ছাতক, জামালগঞ্জসহ জেলার সবকটি থানায় এক যুগে এই গ্রেফতার অভিযান পরিচালিত হয়।
/এনএস/








