করোনায় মারা গেলেন রম্যলেখক আতাউর

সিলেট প্রতিনিধি
২৮ আগস্ট ২০২১, ২০:১১আপডেট : ২৮ আগস্ট ২০২১, ২০:১১

করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন বাংলাদেশ ডাক বিভাগের সাবেক মহাপরিচালক ও রম্যলেখক আতাউর রহমান। শনিবার (২৮ আগস্ট) সকাল ৬টায় সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আতাউর রহমান সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাসিন্দা ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। 

বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী। তিনি বলেন, আতাউর রহমান খুবই জ্ঞানী মানুষ ছিলেন। তার লেখা বই ও বক্তব্যগুলো অসাধারণ। তিনি সবসময় গরিব ও অসহায় মানুষকে সহযোগিতা করতেন। তার মৃত্যুতে অনেক বড় ক্ষতি হয়েছে। যা কখনও পূরণ হবার নয়।

আতাউর রহমানের স্বজনরা জানিয়েছেন, করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আতাউর। সেখানেই তার মৃত্যু হয়। মাগরিবের নামাজের পর জানাজা শেষে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

২০০২ সালে বাংলাদেশ ডাক বিভাগের মহাপরিচালক হিসেবে অবসর গ্রহণ করেন তিনি। অবসর গ্রহণের পর বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। জনপ্রিয় এই লেখকের এ পর্যন্ত ২৪টি বই প্রকাশিত হয়েছে। ‘দুই দুগুণে পাঁচ’ শিরোনামে বাস্তব অসঙ্গতি তুলে ধরে সংবাদপত্রে তার রম্য লেখা ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল। 

/এএম/
সম্পর্কিত
করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ২৭
যশোরে করোনায় আরও একজনের মৃত্যু
করোনায় ঢাকা ও চট্টগ্রামে আরও ২ জনের মৃত্যু
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম