‘স্থানীয় সরকারের অধীনে ইউপি নির্বাচনের পরিকল্পনা আছে’

মৌলভীবাজার প্রতিনিধি
২৯ আগস্ট ২০২১, ২০:৫৫আপডেট : ২৯ আগস্ট ২০২১, ২০:৫৫

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, আগামীতে স্থানীয় সরকারের অধীনে ইউনিয়ন পরিষদ, উপজেলা ও পৌরসভা নির্বাচনের পরিকল্পনা রয়েছে। এই নির্বাচন অনেক বড় নির্বাচন। এতে সাড়ে চার হাজার প্রতিষ্ঠানের নির্বাচন হবে। মাঠপর্যায়ের তথ্য-উপাত্ত নিয়ে আগামী ২ সেপ্টেম্বর কমিশনের সভা হবে। ওই সভায় প্রথম ধাপে করোনাকালে বন্ধ থাকা প্রতিষ্ঠানগুলোতে আগে নির্বাচন হবে। দ্বিতীয় ধাপে যেগুলো মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে সেগুলোতে ধাপে ধাপে নির্বাচন হবে।

রবিবার (২৯ আগস্ট) দুপুরে মৌলভীবাজার জেলা প্রশাসন ও নির্বাচন অফিসের আয়োজনে সার্কিট হাউসে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের নির্বাচন ও ইভিএম ব্যবহার নিয়ে সিলেট অঞ্চলের নির্বাচন কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তাদের নিয়ে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

এর আগে জেলা প্রশাসন ও জেলা পুলিশের সঙ্গে মতবিনিময় করেন প্রধান নির্বাচন কমিশনার। এ সময় উপস্থিত ছিলেন আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং একসেস টু সার্ভিসেস (আইডিয়া) প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল কাশেম মো. ফজলুল কাদের, সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সাল কাদের, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার নির্বাচন কর্মকর্তা।

/এএম/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সিইসি দলীয় প্রতীক না থাকলেও দল থেকে মনোনয়নের ঘোষণায় কপালে চিন্তার ভাঁজ পড়েছে 
নাসীরুদ্দীন পাটওয়ারীর গালি নতুন নয়, মনঃক্ষুণ্ন হইনি: সিইসি
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি