নাসীরুদ্দীন পাটওয়ারীর গালি নতুন নয়, মনঃক্ষুণ্ন হইনি: সিইসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৮ মে ২০২৬, ১৯:২৬আপডেট : ১৮ মে ২০২৬, ২১:৫২

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ‘গালি উনার নতুন নয়, আমি তার বক্তব্যে সামান্যতম মনঃক্ষুণ্ন হইনি।’ ব্যক্তিগতভাবে তাকে খুব পছন্দ করেন বলেও উল্লেখ করেন তিনি।

সোমবার (১৮ মে) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি’র (আরএফইডি) নবনির্বাচিত কমিটির অভিষেক ও বিদায়ী কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। 

এর আগে নাসীরুদ্দীন পাটওয়ারী একই অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে অভিযোগ করে বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চরম ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ হয়েছে। প্রধানমন্ত্রীর আশীর্বাদ নিয়ে নির্বাচন কমিশন আছে। ইসি দ্বিমুখী নীতি নিয়েছিল।’

এসময় তিনি আরও বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচন যদি সুষ্ঠুভাবে না হয়, সেটাতে কিন্তু রাজপথ ভয়াবহ তপ্ত হবে। আরেকটা গণ-অভ্যুত্থান হলে প্রথমেই আমি এটাতে হাত দিবো, যাতে নির্বাচন কমিশনটা আপাদমস্তক, অর্থাৎ গোড়া থেকে আগা পর্যন্ত পরিবর্তন করবো। আমার ফার্স্ট টার্গেট হবে এটা।’

এরপর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) তার বক্তব্যে বলেন, ‘নাসীরুদ্দীন পাটওয়ারীকে আমি ব্যক্তিগতভাবে খুব পছন্দ করি। কারণ মুখের ওপর হক কথা বলতে পারেন। এটা বিরল গুণ। উনার এ ধরনের কথা শুনে আমরা অভ্যস্ত। প্রায় উনি আমাদের সঙ্গে দেখা করতেন। দেখা করে দরজার বাইরে গিয়ে আমাদের গালি দিতেন। গালি ওনার নতুন নয়। আমি ওনার বক্তব্যে সামান্যতম মনঃক্ষুণ্ন হইনি। উনি যেটা অন্তরে বিশ্বাস করেন, তাই বলেছেন; এটাই গণতন্ত্র।’

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য ইসি কাজ করেছে মন্তব্য করে সিইসি বলেন, ‘আমরা কোনও ডিজাইন নিয়ে কাজ করিনি। সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড ছিল আমাদের ফোকাস। সে লক্ষ্যে কাজ করেছি।’

নির্বাচনে সরকারের ভূমিকা গুরুত্বপূর্ণ উল্লেখ করে সিইসি বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী হতে শুরু করে যাদের কাজে লাগাবো, সবাই সরকারের লোক। সেই সহযোগিতাটা আমরা অন্তর্বর্তী সরকারের কাছে পেয়েছি। কোনও হস্তক্ষেপ তারা করেননি।’

ইসি সাংবাদিকদের স্বাধীনতায় বিশ্বাস করে উল্লেখ করে সিইসি বলেন, ‘আমাদের কিছু লুকানোর নাই তো। আমরা সরল পথে ছিলাম। আমাকে অনেক বড় বড় নেতা ফোন করেছিল, আমি ধরিনি, মনঃক্ষুণ্ন হয়েছেন। এ জন্য আমার অনেক সমালোচনা হয়েছে। আমি একই পলিসি সব দলের জন্য মেইনটেন করেছি। আমাদের নিয়ত সহিহ ছিল।’ এ সময় ইসি কোনও সিদ্ধান্ত পক্ষপাতিত্ব করে নিয়েছিল কিনা তা খুঁজে বের করার জন্য সাংবাদিকদের অনুরোধ জানান তিনি। 

এসময় আরও উপস্থিত ছিলেন অন্য চার নির্বাচন কমিশনার, বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গণি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি মো. শহিদুল ইসলাম, ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) ফাহিম আহমেদ ও বিবিসি মিডিয়া অ্যাকশনের কান্ট্রি ডিরেক্টর মো. আল মামুন প্রমুখ।

/এএজে/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
জুলাই সনদ বাস্তবায়ন না হলে বিএনপি সরকারের পরিণতি ফ্যাসিস্টদের মতোই হবে: সারজিস
দক্ষিণাঞ্চলে এনসিপির পদযাত্রা ১৮ জুলাই পর্যন্ত স্থগিত
ফার্মের মুরগিরা রাস্তায় নেমেছিল বলেই আপনি শিক্ষামন্ত্রী, স্ট্যান্টবাজি চলবে না: হাসনাত আবদুল্লাহ
সর্বশেষ খবর
জুলাইযোদ্ধাদের ভুলে যাওয়া আত্মার সঙ্গে বিশ্বাসঘাতকতা: জামায়াত আমির
জুলাইযোদ্ধাদের ভুলে যাওয়া আত্মার সঙ্গে বিশ্বাসঘাতকতা: জামায়াত আমির
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জুলাই সনদ বাস্তবায়ন না হলে বিএনপি সরকারের পরিণতি ফ্যাসিস্টদের মতোই হবে: সারজিস
জুলাই সনদ বাস্তবায়ন না হলে বিএনপি সরকারের পরিণতি ফ্যাসিস্টদের মতোই হবে: সারজিস
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
‘স্বামীর প্রাক্তন বা বর্তমান স্ত্রী মানেই শত্রু নয়, এটি সমাজের শিখিয়ে দেওয়া’
‘স্বামীর প্রাক্তন বা বর্তমান স্ত্রী মানেই শত্রু নয়, এটি সমাজের শিখিয়ে দেওয়া’
আকাশে ‘আই অ্যাম বোরড’ লিখে দিলেন পাইলট
আকাশে ‘আই অ্যাম বোরড’ লিখে দিলেন পাইলট
আফনেরা কি থামবেন, না হইলে মুই ঢাকায় চইলা যামু: তারেক রহমান
আফনেরা কি থামবেন, না হইলে মুই ঢাকায় চইলা যামু: তারেক রহমান
‘যারা বিএনপি মনা তারা ভাগ করে খালে মাছ চাষ করুন, আমি টাকা দেবো’
‘যারা বিএনপি মনা তারা ভাগ করে খালে মাছ চাষ করুন, আমি টাকা দেবো’
গুনে গুনে ঘুষ নিয়ে ফাইলে স্বাক্ষর করেন তিনি, বলেন ‘আমার কাছে কারও বেইল নাই’
গুনে গুনে ঘুষ নিয়ে ফাইলে স্বাক্ষর করেন তিনি, বলেন ‘আমার কাছে কারও বেইল নাই’