নীলাদ্রি লেকে ডুবে পর্যটকের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি
০৯ সেপ্টেম্বর ২০২১, ২২:৪৬আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২১, ২২:৫৩

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ট্যাকেরঘাটে অবস্থিত শহীদ সিরাজ লেকে (নীলাদ্রি লেক) সাঁতার কাটতে নেমে এক পর্যটকের মৃত্যু হয়েছে। রাকিব হাসান (২১) নামের ওই পর্যটক ঢাকার মিরপুরের বাসিন্দা। বৃহস্পতিবার রাতে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী চিকিৎসা কর্মকর্তা ডা. ফয়েজ নুরী হাসান পর্যটকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, মৃত রাকিব হাসান ঢাকার একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী।

নাম প্রকাশে অনিচ্ছুক মৃত পর্যটকের এক বন্ধু জানান, গতকাল বুধবার ঢাকা থেকে তারা ৮ থেকে ১০ জন বন্ধু তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী শহীদ সিরাজ লেকে ঘুরতে আসেন। বৃহস্পতিবার দুপুরে লেকের পানিতে সবার সঙ্গে রাকিবও সাঁতার কাটতে পানিতে নামেন। এ সময় রাকিব লেকের পানিতে তলিয়ে গেলে বন্ধুরা তাকে উদ্ধার করেন। এরপর তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ তরফদার বলেন, ‘এক পর্যটক পানিতে ডুবে মারা গেছেন। বর্তমানে মরদেহ তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে। আমরা বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম