সিলেট থেকে রাজনৈতিক কার্যক্রম শুরু করবেন বিদিশা

সিলেট প্রতিনিধি
১১ সেপ্টেম্বর ২০২১, ০৯:৪০আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২১, ১১:০১

নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সিলেট থেকে রাজনৈতিক কার্যক্রম শুরু করতে যাচ্ছেন জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক। তার অনুসারীরা বলছেন, দলীয় সাংগঠনিক সফর বলা হলেও মূলত এটি তার আগামী নির্বাচনকেন্দ্রিক সফর। তার এই সফরসঙ্গী হিসেবে থাকছেন জাপার বেশ কয়েকজন নেতা।

জানা যায়, বিদিশা শনিবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বিমানের একটি ফ্লাইটে করে সিলেট ওসমানী বিমানবন্দরে আসবেন। সেখান থেকে দুপুর দেড়টায় হজরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করবেন। সেখানে জোহরের নামাজ আদায় ও কোরআন পাঠ করার পর মাজারে শিরনি বিতরণ করবেন। এরপর দরগাহ গেটের একটি হোটেলে বিশ্রাম করার পর আছরের নামাজের পর হজরত শাহ পরান (র.)-এর মাজার জিয়ারত ও শিরনি বিতরণ করবেন। এরপর রাত ৮টা ২০ মিনিটে বিমানের ফ্লাইটে করে সিলেট থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা হবেন।

বিষয়টি নিশ্চিত করেন জাতীয় পার্টির পুনর্গঠন প্রক্রিয়ার কেন্দ্রীয় সদস্য ও সিলেট বিভাগীয় সমন্বয়কারী অ্যাডভোকেট সুয়েব আহমদ। তিনি বলেন, ‘বিদিশা সিদ্দিকের এই সফর মূলত সাংগঠনিক সফর। সিলেট সফরকালে তার দলের নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় করার কথা রয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের