ডেঙ্গুতে মারা গেলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা

সুনামগঞ্জ প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০২১, ১৬:১৭আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ১৬:১৭

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা সুনামগঞ্জ-৪ আসনের সাবেক এমপি অ্যাডভোকেট ফজলুল হক আছপিয়া ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন।

বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে। সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

চারদলীয় জোট সরকারের আমলে মন্ত্রী ও জাতীয় সংদদের হুইপ হিসেবে দায়িত্বপালন করেছেন আছপিয়া। সততার সঙ্গে দায়িত্বপালন করায় সুনামগঞ্জের মানুষের মনে স্থান করে নিয়েছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। স্ত্রী ও তিন ছেলেসহ অসংখ্য স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন তিনি।

সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন বলেন, তার মৃত্যুতে বিএনপির অপূরণীয় ক্ষতি হয়েছে। এটি কখনও পূরণ হবে না।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল বলেন, ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ফজলুল হক দীর্ঘ একমাস বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। দুপুরে তিনি মারা গেছেন। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ২টায় সুনামগঞ্জের বালুর মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

 

/এএম/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান