বাস-সিএনজি সংঘর্ষে প্রাইমারির প্রধান শিক্ষিকাসহ নিহত ২

হবিগঞ্জ প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০২১, ১৮:৫৩আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ১৮:৫৩

হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের ধুলিয়াখালে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষিকাসহ দুই জন নিহত ও তিনি জন হয়েছেন। গুরুতর আহত একজনকে সিলেট মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতরা হলেন- চুনারুঘাট উপজেলার শানখলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রোকেয়া আক্তার (৪৫) ও হবিগঞ্জ সদর উপজেলার শরীফপুর গ্রামের ইদ্রিছ আলীর ছেলে সাইফুল ইসলাম (২৮)। বুধবার (১৫ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, বুধবার বিকালে ধুলিয়াখাল এলাকায় শায়েস্তাগঞ্জ থেকে হবিগঞ্জগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে শায়েস্তাগঞ্জগামী একটি বাসের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই রোকেয়া আক্তার মারা যান। এ ঘটনায় আহত হন আরও চার জন। গুরুতর আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিলে চিকিৎসক সাইফুল ইসলামকেও মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে মর্গে পাঠায়।

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। তাদের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। পুলিশ দুর্ঘটনা কবলিত বাসটি আটক করেছে। 

/এফআর/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান