অনির্দিষ্টকালের জন্য সুনামগঞ্জে দূরপাল্লার বাস চলাচল বন্ধ

সুনামগঞ্জ প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০২১, ১৫:৩৭আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২১, ১৫:৩৭

সড়কে চাঁদাবাজি বন্ধের দাবিতে সুনামগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রেখেছে সড়ক পরিবহন শ্রমিক মালিক ঐক্য পরিষদ। রবিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য এ বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়।

জানা গেছে, সরাসরি বাস চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। সুনামগঞ্জ সদর, দিরাই ও ছাতক থেকে প্রতিদিন অর্ধশতাধিক আন্তঃজেলা বাস ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, গাজীপুর, কুমিল্লা, দাউদকান্দি রুটে চলাচল করে। প্রতিটি দূরপাল্লার বাস থেকে সিলেটের কুমারগাঁও ও তেলিরবাজার বাইপাস এলাকায় প্রতিদিন ৫০ টাকা করে তোলে একটি প্রভাবশালী পরিবহন শ্রমিক সংগঠন। এতে বাস চলাচল বন্ধ রেখেছে সুনামগঞ্জের পরিবহন শ্রমিক মালিক সংগঠনের নেতৃবৃন্দরা।

সুনামগঞ্জ বাস মিনিবাস শ্রমিক রোড কমিটির সভাপতি হাজী লায়েক মিয়া বলেন, ‘চাঁদাবাজি বন্ধ হলে দূরপাল্লার রুটে বাস চলাচল করবে।’

সাধারণ সম্পাদক আলীম উদ্দিন বলেন, ‘সিলেটের সড়ক পরিবহন শ্রমিকরা অন্যায়ভাবে সুনামগঞ্জের বাস থেকে চাঁদাবাজি করে।’

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম