এমসি কলেজ ছাত্রাবাস খুলছে ১ অক্টোবর

সিলেট প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০২১, ১৭:৩১আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২১, ১৭:৩২

প্রায় দেড় বছর বন্ধ থাকার পর সিলেটের এমসি কলেজের ছাত্রাবাস খুলছে। আগামী ১ অক্টোবর থেকে ছাত্রাবাসে উঠতে পারবেন শিক্ষার্থীরা। তাদেরকে কলেজ কর্তৃপক্ষের কঠোর নির্দেশনা মানতে হবে। 

এমসি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. সালেহ আহমদ জানান, এমসি কলেজ ছাত্রাবাসে শিক্ষার্থী ছাড়া বহিরাগতদের প্রবেশ ও অবস্থান সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। কোনও হোস্টেলে বহিরাগত পাওয়া গেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে কলেজ প্রশাসন। 

তিনি আরও জানান, করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এলে শিক্ষার্থীরা ছাত্রাবাসে উঠতে পারবেন। হোস্টেলে ওঠা শিক্ষার্থীদের ব্যক্তিগত জিনিসপত্র জীবাণুমুক্ত রাখা, স্বাস্থ্যবিধি অনুসরণ এবং ডেঙ্গু সংক্রমণ ও এডিস মশা বিস্তাররোধে স্বাস্থ্য অধিদফতরের গাইডলাইন অনুসরণসহ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর কর্তৃক আরোপিত ১০টি নির্দেশনা উল্লেখ করা হয়েছে।

এদিকে, করোনাভাইরাস পরিস্থিতিতে ছাত্রাবাসের ফি কমানো হয়েছে। শিক্ষার্থীরা ২০২০-২১ অর্থবছরে ৫৪৪ টাকা ফি দিয়ে থাকতে পারবেন। এ ছাড়া ২০২১-২২ অর্থবছরের জন্য সাড়ে তিন হাজার টাকা ফি নির্ধারণ করা হয়েছে।

এমসি কলেজ ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক মো. জামাল উদ্দিন জানান, ছাত্রাবাস খোলার পর শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দেওয়া হচ্ছে। সেই সঙ্গে স্বাস্থ্যবিধিসহ ছাত্রাবাসের সার্বিক বিষয় কঠোর নজরদারি করা হবে। 

আরও পড়ুন—
এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূ ধর্ষণ: নতুন করে হবে অভিযোগ গঠন

/এসএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের