দুই সন্তানের মুখে বিষ দিয়ে মায়ের আত্মহত্যা

সুনামগঞ্জ প্রতিনিধি
০৪ অক্টোবর ২০২১, ১৬:৩১আপডেট : ০৪ অক্টোবর ২০২১, ১৬:৩১

সুনামগঞ্জের শাল্লায় দুই সন্তানের মুখে বিষ দিয়ে আত্মহত্যা করেছেন আঁখি বেগম নামের এক নারী। সোমবার (৪ অক্টোবর) বেলা ১১টায় সুনামগঞ্জের শাল্লা উপজেলার বাহারা ইউনিয়নের সুলতানপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সুলতানপুর গ্রামের শামছুল হকের স্ত্রী আঁখি বেগম (৩০) তার দুই সন্তান রবিন (৬) ও সিয়ামকে (১০) নিয়ে বিষপানের পর বসতঘরে অসুস্থ হয়ে পড়েন। শামছুল হক ঘরে ফিরে দেখতে পান, স্ত্রী ও দুই সন্তান অজ্ঞান হয়ে ঘরের মেঝেতে পড়ে আছে। পরে গুরুতর আহত অবস্থায় তাদেরকে শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আঁখি বেগমকে মৃত ঘোষণা করেন।

শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল কর্মকর্তা ডা. মো. সুমন জানান, আহত দুই ভাইকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতের স্বামী শামছুল হক জানান, তিনি হাওরে মাছ ধরতে গিয়েছিলেন। বাড়ি ফিরে দেখেন, ঘরের দরজা বন্ধ। পরে দরজা খুলে তিনি ও প্রতিবেশীরা ঢুকে তিন জনকে অজ্ঞান অবস্থায় দেখতে পান। তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যান।

শাল্লা থানার এসআই শিমুল আহমেদ বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত আঁখি বেগমের লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার কারণ এখনও জানা যায়নি। তবে প্রতিবেশীরা জানান, আঁখি বেগম রাগী ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশাগ্রস্ত ছিলেন বসুন্ধরা সিটি থেকে পড়ে নিহত যুবক
ঋণের চাপে স্বামীর পর প্রাণ দিলেন স্ত্রীও
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম