‘নৌকায় উঠে লাফালাফি করে পড়ে গেলে আর ওঠার সুযোগ নেই’

মৌলভীবাজার প্রতিনিধি
০৫ অক্টোবর ২০২১, ২২:৪৭আপডেট : ০৫ অক্টোবর ২০২১, ২২:৪৭

নৌকায় উঠে যারা লাফালাফি করে পড়ে যায় তার আর নৌকায় ওঠার সুযোগ নেই বলে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক।

তিনি বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখেশুনেই নৌকা প্রতীক দিয়ে থাকেন। শ্রীমঙ্গলে ভানু লাল রায়কে এ প্রতীক দিয়েছেন। নৌকা মার্কায় ভোট দিয়ে এবং বিজয় নিশ্চিত করলেই প্রধানমন্ত্রীকে মূল্যায়ন করা হবে।’

মঙ্গলবার (৫ অক্টোবর) সন্ধ্যা ৬টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল স্টেশন রোডের পেট্রোল পাম্প চত্বরে উপজেলা পরিষদের উপ-নির্বাচনে নৌকা মার্কার জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জনসভায় জাহাঙ্গীর কবির নানক আরও বলেন, ‘প্রধানমন্ত্রী মেসেজ করে ভানু লাল রায়ের নির্বাচনি প্রচারণায় আসতে বলেন। সে বার্তা পেয়েই এখানে এসে নেতাকর্মী ও ভোটারদের সঙ্গে কথা বলেছি। যোগ দিয়েছি এই জনসভায়।’ তিনি চা শ্রমিক ভাইবোনদের প্রতি প্রধানমন্ত্রীর শুভেচ্ছা পৌঁছে দেন এবং সবাইকে নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান।

শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেবের সভাপতিত্বে সেখানে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান।

এ সময় আরও বক্তব্য রাখেন- নৌকা মার্কার প্রার্থী ভানু লাল রায়, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইউছুব আলী, সহ-সভাপতি ডা. হরিপদ রায় ও সাধারণ সম্পাদক শহীদ হোসেন ইকবাল, সিনিয়র সদস্য আছকির মিয়া, আবু শহীদ আব্দুল্লাহ, কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজাদুর রহমান আজাদ প্রমুখ।

/এফআর/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম