স্কুলছাত্রীকে ধর্ষণের ১৯ বছর পর যুবকের যাবজ্জীবন

সুনামগঞ্জ প্রতিনিধি
০৬ অক্টোবর ২০২১, ১৮:৪১আপডেট : ০৬ অক্টোবর ২০২১, ১৮:৪১

সুনামগঞ্জে এক শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে বাবুল মিয়া (২০) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জাকির হোসেন। বুধবার (৬ অক্টোবর) বিকালে এ রায় ঘোষণা করা হয়।

আদালত সূত্রে জানা গেছে, সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের কাইয়ারগাঁও গ্রামের মৃত দেওয়ান আব্দুল আলীর পুত্র বাবুল মিয়া ২০০২ সালের ১ আগস্ট রাতে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১ বছর বয়সী ছাত্রীকে নিজ বসতঘরে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ভুক্তভোগীর স্বজনরা তাকে হাতেনাতে আটক করে পুলিশে দেয়। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে বাবুল মিয়াকে আসামি করে নারী শিশু আইনে একটি মামলা দায়ের করেন।

২০০২ সালের ৩ অক্টোবর তারিখে পুলিশ মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করে। এই মামলার আট সাক্ষীর স্বাক্ষ্যগ্রহণ করেন আদালত।

বাদীপক্ষের আইনজীবী সরকারি কৌঁসুলি নান্টু রায় বলেন, ‘আদালতের রায়ে বাদীপক্ষ সন্তোষ প্রকাশ করেছে। তবে তারা দ্রুত মামলার রায় কার্যকর করার আহ্বান জানান।’

আসামিপক্ষের আইনজীবী আব্দুল কাদির জানান, আসামিপক্ষ রায়ে সন্তোষ প্রকাশ করেনি।আদালতের রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে আপিল করবেন।

/এফআর/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী