স্ত্রীর মরদেহ হাসপাতালে রেখে পালিয়েছে স্বামী

হবিগঞ্জ প্রতিনিধি
১২ অক্টোবর ২০২১, ১৯:২৪আপডেট : ১২ অক্টোবর ২০২১, ১৯:২৪

হবিগঞ্জে হাসপাতালে স্ত্রীর মরদেহ রেখে পালিয়ে গেছে স্বামী। এ ঘটনায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ করেছে শ্বশুরবাড়ির লোকজন।

স্থানীয়রা জানান, প্রায় ৫ বছর আগে নবীগঞ্জ উপজেলার নোয়াগাঁও গ্রামের আব্দুস শহিদের মেয়ে সুমনাকে বিয়ে দেওয়া হয় বানিয়াচং উপজেলার আওয়াল মহল গ্রামের মধু মিয়া মেম্বারের ছেলে আল আমিনের সঙ্গে। সম্প্রতি স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া বিবাদ হয়।

সোমবার (১১ অক্টোবর) রাতে সুমনা বেগমকে মারধর করে তার স্বামী হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর স্ত্রীর মরদেহ হাসপাতালে রেখে পালিয়ে যায় আল আমিন। খবর পেয়ে মঙ্গলবার (১২ অক্টোবর) সকালে সুমনার স্বজনেরা হাসপাতালে এসে দেখেন তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। খবর পেয়ে পুলিশ হাসপাতালে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে।

হাসপাতালে সুমনার মামা আব্দুর রহমান জানান, আমার ভাগ্নিকে তার স্বামী নির্যাতন চালিয়ে হত্যা করেছে। এ কারণেই সুমনার লাশ হাসপাতালে রেখে তার স্বামী পালিয়ে গেছে। তিনি এই হত্যাকাণ্ডের বিচার দাবি করেন।

হবিগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার মোল্লা ওবায়দুর রেজা জানান, নিহত সুমনার শরীরের বিভিন্ন স্থানে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া গেলে জানা যাবে  তিনি কীভাবে মারা গেছেন।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন বলেন, ‘শুনেছি সে বিষপান করে আত্মহত্যা করেছে। হত্যার অভিযোগ পেলে ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী