প্রবাসী তরুণীকে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

হবিগঞ্জ প্রতিনিধি
১৫ অক্টোবর ২০২১, ১৮:৫৮আপডেট : ১৫ অক্টোবর ২০২১, ১৯:৪১

সৌদি ফেরত প্রবাসী তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি আলী হোসেনকে (২৮) হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। শুক্রবার (১৫ অক্টোবর) বিকালে র‌্যাবের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। গ্রেফতার আলী হোসেন সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কেশবপুর গ্রামের সোনাফর আলীর ছেলে।

র‌্যাব জানায়, বৃহস্পতিবার (১৪ অক্টোবর) গভীর রাতে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কাজীগঞ্জ বাজারের মো. দিদারুল ইসলামের বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে জালালাবাদ থানায় হস্তান্তর করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী সৌদি আরব থেকে তিন বছর আট মাস পর দেশে ফেরেন। গত ১ অক্টোবর সকালে এক বান্ধবীকে ডাক্তার দেখানোর উদ্দেশে সিলেটের স্টেডিয়াম মার্কেটে যান। কাজ শেষে বিকাল ৫টার দিকে জগন্নাথপুর উপজেলার নিজ বাড়িতে ফেরার পথে পরিচিত আলী হোসেনের সঙ্গে দেখা হয়। আলী হোসেন বিদেশে লোক পাঠানোর দালালি করেন। সৌদি আরবে যাওয়ার সময় আলী হোসেন বাদীর বাড়িতে কয়েকবার যান।

ভুক্তভোগী জানান, আলী হোসেন বলেন তাদের সঙ্গে প্রাইভেটকার আছে। চাইলে তাদের সঙ্গে বাড়ি ফিরতে পারেন। তখন তার দেখানো প্রাইভেটকারে ভুক্তভোগী ওঠেন। গাড়িতে উঠে তিনি আরও তিন যুবককে দেখতে পান। গাড়িতে শহরে অনেক ঘোরাঘুরির পর রাত ৯টায় আসামিরা তাকে পনিটুলা পল্লবী আবাসিক এলাকায় দুই নম্বর আসামি আফরোজ আলীর বাসায় নিয়ে যায়।

প্রতিবাদ করলে আসামিরা তার গলায় চাকু ধরে। হত্যা করবে বলে হুমকি দিয়ে বলে মায়ের কাছ থেকে দুই লাখ টাকা চাঁদা এনে দেওয়ার জন্য। না দিলে তাকে মেরে ফেলবে বলে জানায়। তখন মায়ের মোবাইল নম্বরে কল দিয়ে বন্ধ পান। পরে রাতে আসামিরা তাকে মারধর এবং রাতভর ধর্ষণ করে। পরদিন ভোরে ওই তরুণী অজ্ঞান হয়ে পড়েন। আসামিরা তাকে অজ্ঞান অবস্থায় তারাপুর রাগিব আলী চা বাগানে ফেলে যায়। পরে মাজহারুল ইসলাম রুকন নামে এক ব্যক্তি অজ্ঞান অবস্থায় তাকে ওসমানী হাসপাতালের ওসিসিতে ভর্তি করেন।

৩ অক্টোবর একটু সুস্থ হলে বাড়ি ফিরে যান। পরে আত্মীয়-স্বজনের সঙ্গে আলোচনা করে মামলা করেন। আসামিরা হলেন, আলী হোসেন, আফরোজ আলী, জাহাঙ্গীর আলম ও জুনেদ মিয়া। আলী হোসেন ও জাহাঙ্গীরের বাড়ি জগন্নাথপুর উপজেলার কেশবপুরে। জুনেদের বাড়ি ছাতক উপজেলার মঈনপুর গ্রামে।

মামলার পরপরই জালালাবাদ থানার পুলিশ দ্বিতীয় আসামি আফরোজ আলীকে গ্রেফতার করেন। পুলিশ তাকে দুই দিনের রিমান্ড শেষে ৮ অক্টোবর কারাগারে পাঠান।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি