হবিগঞ্জে বিশৃঙ্খলার অভিযোগে বাবা-ছেলে গ্রেফতার

হবিগঞ্জ প্রতিনিধি
১৮ অক্টোবর ২০২১, ১৩:৪৪আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ১৩:৪৪

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের গুমগুমিয়া গ্রামে সাম্প্রদায়িক বিশৃঙ্খলার ঘটনায় দায়ের হওয়া পুলিশ অ্যাসল্ট মামলায় বাবা-ছেলেকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৮ অক্টোবর) সকালে নবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

গ্রেফতার বাবা-ছেলে হলেন গুমগুমিয়া গ্রামের ইরশাদ উল্লাহর ছেলে জামাল মিয়া (৫৫) ও জামাল মিয়ার ছেলে তোফায়েল আহমদ (২৬)।

পুলিশ জানায়, কুমিল্লার পূজামণ্ডপে সাম্প্রদায়িক বিশৃঙ্খলার ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের গুমগুমিয়া গ্রামের পূজামণ্ডপে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে নবীগঞ্জ থানার ওসি মো. ডালিম আহমদ মাথায় আঘাত পান। তাকে নবীগঞ্জ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনায় শনিবার (১৬ অক্টোবর) মধ্যরাতে নবীগঞ্জ থানার এসআই অভিতাভ তালুকদার বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ১২০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন। রবিবার (১৭ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার এসআই অভিতাভ তালুকদার ও এসআই নাঈম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ ইনাতগঞ্জ ইউনিয়নের ঘোলডুবা গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় মামলার ৪ নম্বর আসামি তোফায়েল আহমদ ও ১৩ নম্বর আসামি জামাল মিয়াকে গ্রেফতার করা হয়।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি