রিকশায় ধাক্কার জেরে মাইকিং করে সংঘর্ষ, আহত ১৫

সিলেট প্রতিনিধি
৩০ অক্টোবর ২০২১, ২৩:০০আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ২৩:০০

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিলেটের বিশ্বনাথে মাইকিং করে গ্রামবাসী ও ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১৫ জন আহত হয়েছেন। শনিবার (৩০ অক্টোবর) বিকালে এ ঘটনা ঘটে। সংঘর্ষের খবর পেয়ে বিশ্বনাথ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ জানায়, রামপাশা ও রাজাগঞ্জ বাজার সড়কে তেঘরি গ্রামে দিলোয়ার হোসেনের ব্যাটারিচালিত রিকশার সঙ্গে স্কুলছাত্র লোকমান হোসেনের ভ্যানের ধাক্কা লাগে। এ নিয়ে কথা কাটাকাটি হয় তাদের। 

পরে রিকশাচালক দিলোয়ার রামপাশা বাজারে গিয়ে সহকর্মীদের বিষয়টি জানান। সঙ্গে সঙ্গে রিকশাচালকরা একত্রিত হয়ে রামপাশা কোনাপাড়া গ্রামের সমজিদে মাইকিং করে স্কুলছাত্র লোকমানের বাড়িতে হামলা চালান। 

তখন দুই পক্ষের লোকজন অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের ১৫ জন আহত হন। আহতদের কয়েকজন স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। গুরুতর আহত চার জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। এখনও কেউ থানায় অভিযোগ দেয়নি।

/এএম/ 
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক