লরির সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলে থাকা ২ বন্ধু নিহত

হবিগঞ্জ প্রতিনিধি
০৫ নভেম্বর ২০২১, ২২:০৬আপডেট : ০৫ নভেম্বর ২০২১, ২২:০৬

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার মডেল বাজার নামক স্থানে তেলবাহী লরি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত ও এক জন আহত হয়েছেন। শুক্রবার (৫ নভেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- শামীম আহমদ (৩২) ও শের আলী (৩০)। শামীম উপজেলার কুর্শী ইউনিয়নের রতনপুর গ্রামের আলাই মিয়ার ছেলে ও শের আলী ওই গ্রামের মৃত গাউছ মিয়ার ছেলে। আহতের নাম আতাউর রহমান (৩১)। তারা তিন জনই বন্ধু।

জানা গেছে, শামীম ও তার দুই বন্ধু মোটরসাইকেলযোগে শেরপুর থেকে আউশকান্দির দিকে যাচ্ছিলেন। এ সময় পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি তেলবাহী লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন মোটরসাইকেল আরোহী শামীম।

গুরুতর আহত অবস্থায় শামীমের দুই বন্ধু শের আলী ও আতাউর রহমানকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শের আলী মারা যান।

শেরপুর হাইওয়ে থানার ওসি মো. নবীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

/এফআর/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী