যুক্তরাজ্য থেকে ফিরেই শোডাউন করে জরিমানা গুনলেন নৌকার প্রার্থী

হবিগঞ্জ প্রতিনিধি
১৯ নভেম্বর ২০২১, ২০:৪৭আপডেট : ১৯ নভেম্বর ২০২১, ২০:৪৭

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইউপি নির্বাচনে কুর্শি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আলী আহমদ মুছাকে আচরণবিধি লঙ্ঘনের দায়ে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (১৯ নভেম্বর) বিকালে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অর্থদণ্ড দেন।

জানা গেছে, আলী আহমদ মুছা মনোনয়ন পাওয়ার পরপর চিকিৎসার জন্য চলতি মাসের শুরুতে যুক্তরাজ্যে যান। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন।

পরে আলী আহমদ মুছা সমর্থক ও অনুসারীদের নিয়ে বিশাল শোডাউন দেন। বিষয়টি জানতে পেরে নবীগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।

উত্তম কুমার দাশ বলেন, ‘আচরণবিধি লঙ্ঘন করে শোডাউন দেওয়ায় চেয়ারম্যান প্রার্থী আলী আহমদ মুছাকে অর্থদণ্ড করা হয়েছে। এ ছাড়া নির্বাচনকালে আচরণবিধি সঠিকভাবে মেনে চলার জন্য সতর্ক করা হয়েছে।’

এ ইউনিয়নে আগামী ২৮ নভেম্বর ভোটগ্রহণ হবে।

/এফআর/
সম্পর্কিত
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী