নিখোঁজের ২ দিন পর নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার

সিলেট প্রতিনিধি
২২ নভেম্বর ২০২১, ১৬:০৮আপডেট : ২২ নভেম্বর ২০২১, ১৬:১২

সিলেটে নিখোঁজের দুই দিন পর সুরমা নদী থেকে রোমানা বেগম (৩৭) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২২ নভেম্বর) বেলা দেড়টার দিকে লাশটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন দক্ষিণ সুরমা থানার ওসি কামরুল হাসান তালুকদার।

জানা গেছে, দক্ষিণ সুরমার কানিশাইল এলাকায় সুরমা নদীতে রোমানার লাশ পানিতে ভাসতে দেখেন স্থানীয়রা। পুলিশ খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় তার লাশ উদ্ধার করে। লাশ উদ্ধারের পর তার চাচাতো ভাই আকবর হোসেন লাশ শনাক্ত করেন। অর্ণব-৩০ মিরের ময়দানের বাসিন্দা আব্দুল হামিদের স্ত্রী রোমানা বেগম।

দক্ষিণ সুরমা থানার ওসি বলেন, ‘শুক্রবার দুপুরে নগরীর মিরের ময়দান থেকে রোমানা বেগম নিখোঁজ হন। এরপর আর তিনি আর বাসায় আসেননি। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে সিলেট কোতয়ালি থানায় সাধারণ ডায়েরি করেন তার স্বামী আব্দুল হামিদ।’

ওসি আরও জানান, ওই গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। গৃহবধূ মানসিক রোগী ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানসিক সমস্যার কারণেই হয়তো তিনি নদীতে পড়ে মারা গেছেন। তবে ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

/এমএএ/
সম্পর্কিত
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান