আফ্রিকা থেকে ফেরার ১০ দিন পর প্রবাসীর বাড়িতে লাল পতাকা

সুনামগঞ্জ প্রতিনিধি
০১ ডিসেম্বর ২০২১, ২০:৪৪আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ২২:১৩

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন ঠেকাতে সুনামগঞ্জের শান্তিগঞ্জে পশ্চিম বীরগাঁও ইউনিয়নের বড়মোহা গ্রামে আফ্রিকা ফেরত এক প্রবাসীর বাড়িতে লাল পতাকা টানিয়ে দিয়েছে প্রশাসন। ১০ দিন আগে ওই প্রবাসী আফ্রিকা থেকে দেশে ফিরেছেন।

বুধবার (১ ডিসেম্বর) প্রবাসীর বাড়িতে লাল পতাকা টানিয়ে দেয় উপজেলা প্রশাসন। এ ছাড়া প্রশাসনের পক্ষ থেকে পশ্চিম বীরগাঁও ইউনিয়ন কর্তৃপক্ষ ওই প্রবাসীর হোম কোয়ারেন্টিন নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।

লাল পতাকা টানানোর বিষয়টি নিশ্চিত করে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার উজ জামান জানান, করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে দক্ষিণ আফ্রিকা থেকে আসা সুনামগঞ্জের শান্তিগঞ্জের এক প্রবাসীর বাড়িতে লাল পতাকা টানানো হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদ তার হোম কোয়ারেন্টিন নিশ্চিত করার ব্যবস্থা নিয়েছে।

জেলা সিভিল সার্জন মো. শামছ উদ্দিন বলেন, ‘জেলায় আফ্রিকা ফেরত আরও প্রবাসীর বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। ছাতকে আরও দুজন আফ্রিকা থেকে আসার খবর পেলেও ওই ঠিকানায় কাউকে পাওয়া যায়নি। তারা ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করেছেন।’

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম