হবিগঞ্জে মাইক্রোবাস চাপায় স্কুল ছাত্র নিহত

হবিগঞ্জ প্রতিনিধি
২২ জানুয়ারি ২০১৬, ১৪:১২আপডেট : ২২ জানুয়ারি ২০১৬, ১৪:১২

হবিগঞ্জে মাইক্রোবাস চাপায় স্কুল ছাত্র নিহত হবিগঞ্জ শহরে মাইক্রোবাস চাপায় শিপন মিয়া (৮) নামে দ্বিতীয় শ্রেণীর এক স্কুল ছাত্র নিহত হয়েছে। সে স্থানীয় শিখন স্কুলের ছাত্র। সে শহরের কামড়াপুর এলাকার জলিল মিয়ার ছেলে।
শুক্রবার সকাল ৯ টার দিকে শহরের খাজা গার্ডেন সিটির সংলগ্ন সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়,সকালে শিপন ও তার ভাই আকাশকে সঙ্গে নিয়ে চৌধুরীবাজার থেকে অটোরিকশায় শায়েস্তানগর যাচ্ছিল। এ সময় অটোরিকশাটি হার্ড ব্রেক করলে শিপন ছিটকে রাস্তায় পড়ে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস তাকে চাপা দেয়।
এরপর স্থানীয় লোকজন শিপনকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎক ডা. বলরাম তাকে মৃত ঘোষণা করেন।
/এনএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম