মৌলভীবাজারে তীব্র শীত, তাপমাত্রা ১০.৬ ডিগ্রি

মৌলভীবাজার প্রতিনিধি
১৯ ডিসেম্বর ২০২১, ১৭:১০আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ১৭:১০

মৌলভীবাজারে আজ (রবিবার) সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ অঞ্চলে বিকাল হওয়ার সঙ্গে সঙ্গে বাড়ে শীতের তীব্রতা। ভোরে তা আরও বেড়ে যায়। শেষ রাত থেকে সূর্যোদয়ের পর পর্যন্ত ঘন কুয়াশা থাকে।

শীতের তীব্রতায় ছিন্নমূল ও দিনমজুররা পড়েছেন সীমাহীন কষ্টে। কনকনে শীত ও হিমেল হাওয়ার কারণে হাওরপাড়, বস্তি ও চা বাগান এলাকার শ্রমজীবী মানুষ ভোগান্তিতে পড়েছেন। বিশেষ প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কর্মকর্তা মুজিবুর রহমান জানান, রবিবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। শনিবার তাপমাত্রা ছিল ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ অঞ্চলে নভেম্বর মাসের শুরু থেকে তাপমাত্রা কমতে শুরু করে। এ অবস্থা চলতে থাকবে ফেব্রুয়ারি মাস পর্যন্ত। অতীত রেকর্ড অনুযায়ী তাপমাত্রা আরও নিচে নামতে পারে।

এদিকে, শীতজনিত রোগে হাসপাতালে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা বাড়ছে। পাশাপাশি হাসপাতালের আউটডোরেও শীতজনিত কারণে অসুস্থ রোগীর সংখ্যা বাড়ছে। গরম কাপড়ের দোকানে নিম্ন ও মধ্য আয়ের মানুষের ভিড় করছেন।

/এমএএ/
সম্পর্কিত
দুদিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে
দৌলতখানে দুস্থদের মাঝে কম্বল ও খাদ্য বিতরণ
লালমনিরহাটে দুস্থদের মাঝে কম্বল ও খাদ্য বিতরণ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম