সিলেটে ১৪ দিন ধরে ঠিকাদার নিখোঁজ

সিলেট প্রতিনিধি
২৫ ডিসেম্বর ২০২১, ১১:৩২আপডেট : ২৫ ডিসেম্বর ২০২১, ১১:৩৬

সিলেটে ১৪ দিন ধরে নজরুল ইসলাম নামে এক ঠিকাদার নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারের চেষ্টা চালালেও অবস্থান নিশ্চিত হতে পারছে না পুলিশ। নজরুল ইসলাম সিলেটের দক্ষিণ সুরমার কামালবাজারের গুপ্তরগাঁও গ্রামের বাসিন্দা। 

এ ঘটনায় নজরুল ইসলামের স্ত্রী সেলিনা বেগম ১২ ডিসেম্বর মহানগর পুলিশের জালালাবাদ থানায় জিডি করেছেন।  

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, ১১ ডিসেম্বর সন্ধ্যায় নজরুল ইসলাম জালালাবাদ থানার পাঠানটুলা মোহনা ৮৩ নম্বর বাসা থেকে কাজের জন্য সুনামগঞ্জ জেলার দিরাই থানাধীন নোয়াখালি বাজারের উদ্দেশে বাসা থেকে বের হন। ওই দিন রাত থেকে তার ব্যবহৃত দুটি মোবাইল ফোন বন্ধ পান পরিবারের সদস্যরা। আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজ করেও তার সন্ধান পাননি স্বজনরা। 

জিডির তদন্ত কর্মকর্তা পুলিশের এসআই লোকমান হোসেন বলেন, ঠিকাদার নজরুল ইসলাম নিখোঁজের রহস্য উদঘাটনের পাশাপাশি তার সন্ধানের জন্য পুলিশ কাজ করে যাচ্ছে। তার অবস্থান নিশ্চিত হওয়ার জন্য প্রযুক্তি সহায়তা নিলেও অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যাচ্ছে না। তার সঙ্গে কারও ব্যবসায়িক দ্বন্দ্ব কিংবা পারিবারিক বিরোধ ছিল কিনা তা খতিয়ে দেখছি আমরা।  

নজরুল ইসলামের স্ত্রী সেলিনা বেগম জানান, তাদের দুই ছেলে ও এক মেয়ে। দীর্ঘদিন থেকে সিলেট নগরীতে বসবাস করে তার স্বামী ঠিকাদারির ব্যবসা করে আসছেন। তার স্বামীর সঙ্গে কারও বিরোধ ছিল না।

নজরুল ইসলামের মেয়ের জামাই তারিফ মনোয়ার বলেন, ১৪ দিন পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী কোনও সন্ধান দিতে পারেনি।আমরা উদ্বিগ্ন। শ্বশুরের সঙ্গে কারও দ্বন্দ্ব না থাকলেও তিনি একজন প্রতিষ্ঠিত ঠিকাদার। সেই সঙ্গে সিলেটসহ বিভিন্ন জায়গা তার ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করেও যাচ্ছে। 

সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার ওসি (তদন্ত) আবু খালেদ মামুন জানান, নজরুল ইসলামকে উদ্ধারে কাজ চলছে। শিগগিরই তার খোঁজ পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

/এএম/
সম্পর্কিত
২৩ কোরবানির গরুসহ পদ্মা সেতুর নিচে ডুবে গেলেন ব্যবসায়ী
নিখোঁজ গৃহশিক্ষিকার বস্তাবন্দি লাশ ছাত্রের বাড়িতে, যে কারণে হত্যা
তিন দিন ধরে নিখোঁজ ৪ কিশোরী, ফোন দিয়ে জানালো ‘আন্টির সঙ্গে আছি’
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম