২০০ বছরের ঐতিহ্যবাহী মাছের মেলা হলো না

মৌলভীবাজার প্রতিনিধি
১৪ জানুয়ারি ২০২২, ০১:৪২আপডেট : ১৪ জানুয়ারি ২০২২, ০১:৪২

মৌলভীবাজারের শেরপুরে ২০০ বছরের ঐতিহ্যবাহী মাছের মেলার অনুমতি মেলেনি। করোনা সংক্রমণ মোকাবিলায় এই মেলার অনুমতি দেয়নি কর্তৃপক্ষ।

সিলেট বিভাগের চারটি জেলার মিলনস্থল মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর। এখানে প্রায় ২০০ বছরের ঐতিহ্যবাহী মাছের মেলা অনুষ্ঠিত হয়ে আসছিল।

এবার বুধবার রাত থেকে এই মাছের মেলা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু কোভিড মোকাবিলায় সরকারি প্রজ্ঞাপন জারির কারণে এ বছর মেলার নিলাম ডাকা হয়নি। জেলা প্রশাসন ঝুঁকি এড়াতে মেলার অনুমতি দেয়নি।

মহামারি পরিস্থিতির কারণে ২০২১ সালেও এই মেলা অনুষ্ঠিত হয়নি। এ বছরও একই কারণে মেলার অনুমতি মেলেনি।

মৌলভীবাজার শহরের বাসিন্দা এস এম উমেদ আলী বলেন, করোনা প্রতিরোধে প্রশাসনের নির্দেশনা অনুযায়ী এ বছর মাছের মেলা আয়োজন করা হয়নি।

/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম