নির্বাচনি গণসংযোগে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি
১৯ জানুয়ারি ২০২২, ০২:৪২আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ০২:৪২

হবিগঞ্জের বাহুবল ইউনিয়ন পরিষদ নির্বাচনের গণসংযোগকালে চলাকালে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আল আমিন (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ জানুয়ারি) রাত ৮টায় উপজেলার সদর ইউনিয়নের রাজাপুর বাজারে চেয়ারম্যান প্রার্থী আজমল হোসেন চৌধুরীর ঘোড়া মার্কার সমর্থনে নির্বাচনি গণসংযোগ চলাকালে এ ঘটনা ঘটে।

নিহত যুবক আল আমিন উপজেলার মিঠাপুর গ্রামের ছায়েদ আলীর ছেলে।

স্থানীয় লোকজন জানান, মঙ্গলবার রাতে উপজেলার রাজাপুর গ্রামে স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী তার সমর্থিত লোকজনকে নিয়ে গণসংযোগ করছিলেন। এসময় মিঠাপুর গ্রামের ছায়েদ আলীর ছেলে আল আমিনকে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। সঙ্গে থাকা লোকজন তাকে উদ্ধার করে বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আল আমিনকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি প্রচারের পরপরই ঘটনাস্থলে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এ প্রসঙ্গে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুল ইসলাম খান বলেন, আমরা ঘটনাস্থলে আছি, এ ঘটনায় আমরা কাজ করছি।

উল্লেখ্য, ৩১ জানুয়ারি বাহুবল উপজেলার ৭টি ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হবে।

/এএ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
অন্তর্বর্তী সরকার নির্বাচনকেই সর্বাধিক অগ্রাধিকার দেবে, আশা তারেক রহমানের
‘এখনই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব’, মনে করে সংস্কার কমিশন 
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম