দোয়ারাবাজার উপজেলা পরিষদের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে

সুনামগঞ্জ প্রতিনিধি 
২৭ জানুয়ারি ২০২২, ১২:০০আপডেট : ২৭ জানুয়ারি ২০২২, ১২:০০

দোয়ারাবাজার উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে।  বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, দোয়ারাবাজার উপজেলার ৫৯ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন এক লাখ ৬৯ হাজার ২২৬ জন ভোটার।

জেলা নির্বাচন কর্মকর্তা মুরাদ উদ্দিন হাওলাদার বলেন, নির্বাচন যাতে কোনও ধরনের কোনও বিশৃঙ্খলা কেউ সৃষ্টি করতে না পারে সেই জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আশা করি উপজেলাবাসীকে সুষ্ঠু সুন্দর এবং শান্তিপূর্ণ একটি নির্বাচন উপহার দিতে পারবো।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন চার জন চেয়ারম্যান প্রার্থী। এই উপজেলা পরিষদ উপ-নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী নুরুল ইসলাম। এছাড়াও স্বতন্ত্রের মোড়কে প্রতিদ্বন্দ্বিতা করছেন জেলা বিএনপিরসহ সাংগঠনিক সম্পাদক এম এ বারী (আনারস), জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আবু সালেহ (লাঙল), উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী (কাপ পিরিচ)।

উল্লেখ্য, ২০১৯ সালের ১০ মার্চ ৫ম উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম পর্যায়ে দোয়ারাবাজার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুর রহিম। তিনি নৌকা প্রতীকে পান ৩১ হাজার ৫৮৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিদ্রোহী দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী (কাপ পিরিস) প্রতীকে পান ২০ হাজার ১২১ ভোট। কিন্তু গত বছরের ৩০ সেপ্টেম্বর করোনা আক্রান্ত হয়ে মারা যান দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুর রহিম (৭৫)।

/টিটি/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের পরিবর্তন আনছে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম