ভুল কাজের মধ্যদিয়ে বিএনপি র‍্যাবের শুরু করেছিল: ডা. জাফরুল্লাহ

সুনামগঞ্জ প্রতিনিধি
২৭ জানুয়ারি ২০২২, ১৬:০৪আপডেট : ২৭ জানুয়ারি ২০২২, ১৬:১৬

অপারেশন ক্লিন হার্ট নামক ভুল কাজের মধ্যদিয়ে বিএনপি র‍্যাবের শুরু করেছিল বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেছেন, ‘সারা পৃথিবীর মানুষ জানে র‍্যাবের কার্যকলাপ, এটা লুকানোর কিছু নেই। র‍্যাব বিচারবহির্ভূত হত্যার সঙ্গে জড়িত। মানুষকে ধরে নিয়ে গুম করে। সরকারের উচিত হবে র‍্যাবকে বন্ধ করে দেওয়া। র‍্যাব থাকা উচিত না। র‍্যাবের নিষেধাজ্ঞার জন্য শুধু বিএনপিকে দোষ দিয়ে লাভ নেই, বিদেশিরা র‍্যাবের কাজ দেখে।’

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) দুপুরে সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় পাগলা বাজারে গণস্বাস্থ্য কেন্দ্রের মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

জাফরুল্লাহ বলেন, ‘র‍্যাব নারায়ণগঞ্জে সাত জন নিরীহ মানুষ খুন করেছিল। এসব কি লুকানো যাবে? কাক চোখ বন্ধ করে মরিচ লুকায়- তার মানে কি কাককে কেউ দেখছে না? পুলিশ থাকার পরও র‍্যাবের কেন প্রয়োজন হবে? কোনও কাজ না থাকায় পুলিশ বাণিজ্য করে বেড়ায়। র‍্যাব মাদক নির্মূল অভিযানের নামে অন্যায় করছে। ইয়াবা গাঁজা একটি ওষুধ। সারা পৃথিবীর ডাক্তাররা ইয়াবা ও গাঁজাকে ওষুধ হিসেবে ব্যবহার করেন। এ জন্য ডাক্তারের প্রেসক্রিপশন লাগে।’

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে তিনি বলেন, ‘সরকারের উচিত ছিল, শিক্ষার্থীদের আন্দোলন এ পর্যায়ে আসার আগেই ব্যবস্থা নেওয়া।’

এর আগে তিনি মেডিক্যাল ক্যাম্পের কার্যক্রম ঘুরে দেখেন ও সেবা গ্রহীতাদের সঙ্গে কথা বলেন।

/এফআর/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের