পঞ্চগড়ের চা বাগানের মালিকদের প্রতিনিধি শ্রীমঙ্গলে আন্তর্জাতিক চা নিলাম কেন্দ্র পরিদর্শন

মৌলভীবাজার প্রতিনিধি
০৩ ফেব্রুয়ারি ২০২২, ০৮:১৮আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ০৮:১৮

পঞ্চগড় চা বাগানের ১১ সদস্যের চা বাগান মালিক প্রতিনিধি দল বুধবার (২ ফেব্রুয়ারি) শ্রীমঙ্গলে অবস্থিত দেশের দ্বিতীয় আন্তর্জাতিক চা নিলাম কেন্দ্র, বিভিন্ন ওয়্যার হাউজ ও চা ব্রোকার্স পরিদর্শন করেন। সংশ্লিষ্টরা বলছেন, চা নিলাম বিষয়ে সম্যক ধারণা ও অভিজ্ঞতা অর্জনই এই পরিদর্শনের মূল উদ্দেশ্য। 

শ্রীমঙ্গল সোনার বাংলা ব্রোকার্সের চেয়ারম্যান মো.শহীদ আহমদ বলেন, পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাটেরর নেতৃত্বে পঞ্চগড়ের চা বাগানের ১১ জন প্রতিনিধি এ দলে রয়েছেন।  দেশের অন্যতম চা শিল্পাঞ্চল এলাকা শ্রীমঙ্গলের বিভিন্ন চা বাগান পরিদর্শন, পারস্পরিক সহযোগিতা, অভিজ্ঞতা বিনিময় ও দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখা এ সফরের উদ্দেশ্য বলে জানান তিনি।
 
প্রতিনিধি দল শ্রীমঙ্গল ব্রোকার্স লিমিটেড পরিদর্শন ও ব্যবস্থপনা পরিচালক মো. হেলাল আহমেদের সাথে সাক্ষাত করেন। এছাড়াও জিএস ব্রোকার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবু কাউসার লাবলু, রূপসি বাংলা ব্রোকার্সের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনির, জালালাবাদ ব্রোকার্সের পরিচালক শওকত আলী খান এর সাথে সাক্ষাৎ করে মতবিনিময় ও ব্রোকার্স হাউজ সরজমিন পরিদর্শন করেন।

প্রতিনিধি দল বুধবার শ্রীমঙ্গলে অবস্থিত দেশের দ্বিতীয় আন্তর্জাতিক চা নিলাম কেন্দ্রে অনুষ্ঠিত চায়ের নিলাম কার্যক্রম সরজমিন প্রত্যক্ষ করেন এবং নিলাম শেষে টি প্লান্টার্স এ- ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। 

পঞ্চগড়ের ১১ সদস্যের প্রতিনিধি দলের মধ্যে ছিলেন বাংলাদেশ স্মল টি গার্ডেন ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আমিরুল হক খোকন, মিশেলা টি গার্ডেনের চেয়ারম্যান আহসান হাবিক সরকার, প্রধান টি প্রজেক্টের চেয়ারম্যান মো. সোহেল প্রধান (মানিক), এম এ এস টি গার্ডেনের চেয়ারম্যান এম এ শাহিন, ভাই ভাই টি গার্ডেনের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, তাসনিম টি গার্ডেনের চেয়ারম্যান রাসেদুজ্জামান রাসেল প্রমুখ।

প্রসঙ্গত, উত্তরাঞ্চলে চা উৎপাদন সফল হওয়ায় এবং বর্তমান সময়ে রেকর্ড চা উৎপাদিত হওয়ায় উত্তরাঞ্চলে দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্র স্থাপনের বিষয়ে চিন্তা-ভাবনা করছে বাংলাদেশ চা বোর্ড। ইতোমধ্যে বাংলাদেশ চা বোর্ডের উদ্যোগে চট্রগ্রাম চা বোর্ড কার্যালয়ে, চা বোর্ডের ঢাকা লিয়াজো অফিসে এবং রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে উত্তর জনপদে তৃতীয় চা নিলাম কেন্দ্র স্থাপন বিষয়ে চা শিল্প সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও ঊর্ধ্বতন কমকর্তাদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  

/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের