তাহিরপুরের সব ইউপিতে হেরেছে নৌকা

সুনামগঞ্জ প্রতিনিধি
০৮ ফেব্রুয়ারি ২০২২, ০১:১২আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২২, ০১:১৬

সপ্তম ধাপের ইউপি নির্বাচনে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সাত ইউনিয়ন পরিষদ নির্বাচনে সবগুলোতে হেরেছেন নৌকার প্রার্থীরা। এসব ইউনিয়নে বিএনপি নেতা (স্বতন্ত্র) ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা জয়ী হয়েছেন।

সাত ইউপিতে নির্বাচিতরা হলেন—তাহিরপুর সদর ইউনিয়নে বিএনপি নেতা স্বতন্ত্র প্রার্থী জুনাব আলী, শ্রীপুর দক্ষিণ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা আলী আহমদ মুরাদ, শ্রীপুর উত্তর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা আলী হায়দার, বড়দল উত্তর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাসুক মিয়া, বড়দল দক্ষিণ ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হাজী ইউনুস আলী, বাদাঘাট ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নিজাম উদ্দিন ও বালিজুড়ি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আজাদ হোসেন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

সোমবার (৭ ফেব্রুয়ারি) রাতে সাত ইউনিয়নের বিজয়ী চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করেন তাহিরপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মঞ্জুরুল হক

তিনি বলেন, সোমবার সকাল ৮ থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ভোটগ্রহণের সময় কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নির্বাচিত সাত প্রার্থীর নাম ঘোষণা করেছি আমরা।

/এএম/এমএস/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
অন্তর্বর্তী সরকার নির্বাচনকেই সর্বাধিক অগ্রাধিকার দেবে, আশা তারেক রহমানের
‘এখনই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব’, মনে করে সংস্কার কমিশন 
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী