কাতারে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু 

মৌলভীবাজার প্রতিনিধি
১০ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৩৫আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৩৫

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে সড়ক দুর্ঘটনায় মুহিবুজ্জামান মুন্না (৩১) নামে এক প্রবাসী বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (৯ ফেব্রুয়ারি ) ভোরে এ দুর্ঘটনা ঘটে বলে তার পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

নিহত মুন্না মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের পশ্চিম গাংকুল গ্রামের মনিরুজ্জামান মনিরের একমাত্র ছেলে। দেশের বাড়িতে নিহত মুন্নার স্ত্রী, এক ছেলে ও বাবা-মা রয়েছেন।

জানা গেছে, মুহিবুজ্জামান মুন্না প্রায় ৫ বছর ধরে কাতারের একটি ফাইভ স্টার হোটেলে ডেলিভারি ম্যান হিসেবে কর্মরত ছিলেন। বুধবার ভোরে মোটরসাইকেল যোগে খাবার ডেলিভারি দিয়ে ফেরার পথে চলন্তবস্থায় মোটরসাইকেলসহ তিনি সড়কে ছিটকে পড়েন।

স্থানীয়রা তাকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। 

নিহত মুন্নার সঙ্গে কাতার প্রবাসী আরেক যুবক আনোয়ার হোসেন সাজু চিকিৎসকের বরাত দিয়ে বলেন, চলন্ত মোটরসাইকেলে তিনি হার্ট অ্যাটাক করেন। এক পর্যায়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যান তিনি।

নিহতের লাশ দেশে স্বজনদের নিকট পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

/ইউএস/
সম্পর্কিত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
৯ ফরোয়ার্ড নিয়ে বিশ্বকাপে যাচ্ছে এশিয়ান চ্যাম্পিয়ন কাতার
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের