ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মকর্তা নিহত

হবিগঞ্জ প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০২২, ০২:৫৭আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২২, ০৯:০৬

নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কে ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শেখ মওদুদ আহমদ (৪২) নামে এক মোটরসাইকেল আরোহী ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছে। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কের নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের মুরাদপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শেখ মওদুদ আহমদ বানিয়াচং উপজেলার ইনাতখানি গ্রামের জাহের উদ্দিনের ছেলে এবং বানিয়াচং ইসলামী ব্যাংক এজেন্ট শাখার পরিচালক।

জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় নবীগঞ্জ থেকে মোটরসাইকেলযোগে বানিয়াচং যাচ্ছিলেন শেখ মওদুদ আহমদ। পথিমধ্যে নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কের নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের মুরাদপুর নামক স্থানে ইট বোঝাই বেপরোয়া ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে মাটি কেটে ব্রিক ফিল্ডে নেওয়া হয়। নেওয়ার পথে রাস্তায় মাটি পড়ার কারণে বৃষ্টি হলেই রাস্তা পিচ্ছিল হয়। ফলে প্রতিনিয়ত এই রকম দুর্ঘটনা ঘটছে। খবর পেয়ে নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক্টরটি আটক করা হয়েছে।

/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের