পুলিশের নির্যাতনে আসামির মৃত্যুর অভিযোগ: ২ এসআইয়ের বিরুদ্ধে মামলা

সুনামগঞ্জ প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি ২০২২, ১৩:২৩আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২২, ১৩:২৮

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় পুলিশের নির্যাতনে উজির মিয়া নামে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগে মামলা করা হয়েছে। সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় নিহতের ভাই ডালিম মিয়া জেলা ও দায়রা জজ ওয়াহিদুজ্জামান শিকদারের আদালতে মামলা করেন।

মামলার আসামিরা হলেন—শান্তিগঞ্জ থানার উপ-পরিদর্শক (সাময়িক বরখাস্ত) দেবাশীষ সুত্রধর ও এসআই আলাউদ্দিন।

ডালিম মিয়া বলেন, ‘আমার ভাইকে পুলিশ নির্যাতন করে হত্যা করেছে। আদালতের আমার ভাই হত্যার বিচার চাই।’

আরও পড়ুন: পুলিশের নির্যাতনে আসামির মৃত্যুর অভিযোগ, এসআই সাময়িক বরখাস্ত

বাদীপক্ষের জ্যেষ্ঠ আইনজীবী রবিউল লেইছ রোকেস বলেন, উজির মিয়ার ভাই বাদী হয়ে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছেন। আমরা আদালতের কাছে মামলা সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত ও পিবিআইয়ের তদন্ত দাবি করেছি। মামলা গ্রহণ করে আদালত এখনও আদেশ দেয়নি।

উল্লেখ্য, চুরির মামলার সন্দেহজনক আসামি হিসেবে গত ৯ ফেব্রুয়ারি রাতে উজির মিয়াকে বাড়ি থেকে গ্রেফতার করে শান্তিগঞ্জ থানা পুলিশ। এ সময় এসআই দেবাশীষ সুত্রধর, এসআই পার্ডন কুমার সিংহ ও এএসআই আক্তারুজ্জামানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। 

১০ ফেব্রুয়ারি আদালত থেকে জামিন পেয়ে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে আসেন উজির। ২১ ফেব্রুয়ারি শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ওইদিন বিকালে পুলিশের নির্যাতনে উজির মিয়ার মৃত্যুর অভিযোগ করে পাগলা বাজারে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করেন স্বজনসহ এলাকাবাসী। পরে প্রশাসনের সুবিচারের আশ্বাসে এলাকাবাসী অবরোধ প্রত্যাহার করেন। জেলা প্রশাসক কর্তৃক তিন সদস্য বিশিষ্ট পৃথক দুটি তদন্ত কমিটির মাধ্যমে উজির মিয়ার মৃত্যুর ঘটনার তদন্ত চলছে।

এদিকে উজির মিয়ার মৃত্যুর ঘটনায় উপ-পরিদর্শক (এসআই) দেবাশীষ সুত্রধরকে সাময়িক বরখাস্ত (ক্লোজড) করা হয়েছে। রবিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান, এসআই দেবাশীষ শান্তিগঞ্জ থানা থেকে বদলি হয়ে গত বুধবার দিরাইয়ে এসেছিলেন। শনিবার (২৬ ফেব্রুয়ারি) আবার সুনামগঞ্জে চলে গেছেন।

/এসএইচ/
সম্পর্কিত
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে: আমির হামজা
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের