সাবেক এমপি মকবুল হোসেন আর নেই

সিলেট প্রতিনিধি
১৭ মার্চ ২০২২, ১৬:২৮আপডেট : ১৭ মার্চ ২০২২, ১৬:২৮

সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য ড. সৈয়দ মকবুল হোসেন লেচু মিয়া মারা গেছেন। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১৬ মার্চ) রাত পৌনে ১০টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার সুন্দিসাইল গ্রামে ১৯৪৬ সালে জন্মগ্রহণ করেন।

বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জের আমুড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও লেচু মিয়ার ঘনিষ্ঠজন রুহেল আহমদ জানান, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি সিলেটে দানশীল ব্যক্তি হিসেবেও পরিচিত।

জানা গেছে, লেচু মিয়া ১৯৮৬ ও ২০০১ সালের সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এমপি নির্বাচিত হন। ১৯৮৬ সালে এরশাদ সরকারের বিরোধিতা করে সংসদ সদস্যের পদ থেকে পদত্যাগ করেন। ২০০১ সালে তিনি নুরুল ইসলাম নাহিদকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন। একসময় সৈয়দ মকবুল হোসেন আওয়ামী লীগের সমর্থক ছিলেন। ১৯৯১ সালের পর তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন। ১৯৯১ ও ২০০৮ সালে স্বতন্ত্র এবং ১৯৯৬ সালে বিএনপির প্রার্থী হিসেবে সিলেট-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।

/এফআর/
সম্পর্কিত
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি