ভেঙেছে টাঙ্গুয়া হাওরের ফসল রক্ষা বাঁধ, ডুবছে ১২০ হেক্টর জমির ধান

সুনামগঞ্জ প্রতিনিধি 
০২ এপ্রিল ২০২২, ১৩:৫৯আপডেট : ০২ এপ্রিল ২০২২, ১৪:০৫

সীমান্তের ওপাড় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নে টাঙ্গুয়া হাওরের নজরখালি ফসল রক্ষা বাঁধ ভেঙে গেছে। 

শনিবার (২ এপ্রিল) দুপুরে পাটলাই নদীর পানির চাপে বাঁধটি ভেঙে যায়। হাওরে পানি ঢোকায় তলিয়ে গেছে ফসল। গত কয়েকদিন হাওর পাড়ের কৃষকরা নিজেরা বাঁধটি রক্ষা করার চেষ্টা চালিয়ে আসছিলেন। 

তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার রায়হান কবীর বলেন, হাওরে ১২০ হেক্টর জমি রয়েছে এর মধ্যে ২৫ হেক্টর তলিয়ে গেছে। 

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলাম বলেন, এটি পানি উন্নয়ন বোর্ডের কোনও বাঁধ নয়। হাওরের তলদেশ শুকিয়ে যাওয়ায় স্থানীয়রা জমিতে ধান লাগিয়েছেন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী