পারিবারিক কবরস্থানে সমাহিত হবেন সাবেক অর্থমন্ত্রী মুহিত

সিলেট প্রতিনিধি
৩০ এপ্রিল ২০২২, ১২:৪৫আপডেট : ৩০ এপ্রিল ২০২২, ১২:৪৫

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের জানাজা অনুষ্ঠিত হবে সিলেটে আলিয়া মাদ্রাসা মাঠে। জানাজা শেষে নগরীর রায়নগরের ডিপ্টিবাড়ি পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

জানা গেছে, শনিবার (৩০ এপ্রিল) বিকালের দিকে সড়কপথে মুহিতের লাশ ঢাকা থেকে সিলেটে আনা হবে। এরপর রবিবার (১ মে) দুপুর ১২টায় সর্বস্তরে মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে তার লাশ নেওয়া হবে। ওইদিন বেলা ২টার দিকে দরগাহ মসজিদে জোহরের নামাজ শেষে জানাজার নামাজের জন্য আলিয়া মাদ্রাসা মাঠে নেওয়া হবে সাবেক মন্ত্রী মুহিতের লাশ।

শনিবার দুপুর ১২টায় সিলেট নগরীর ধোপাদিঘী পাড়ে সাবেক অর্থমন্ত্রীর পৈতৃক বাড়ি হাফিজ কমপ্লেক্সে বৈঠকে বসে এসব সিদ্ধান্ত নেন জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এদিকে সাবেক এই অর্থমন্ত্রীর মৃত্যুতে দুই দিনের শোক পালন করবে সিলেট আওয়ামী লীগ।

সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন বলেন, ‘সবকিছু বিবেচনা করেই মরহুম এই নেতার জানাজার নামাজ আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। এরপর নগরীর রায়নগরে ডিপ্টিবাড়ি পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে।’

/এমএএ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী