তাহিরপুরেও শত্রুতার জেরে সংঘর্ষে একজন নিহত

সুনামগঞ্জ প্রতিনিধি
০২ মে ২০২২, ২০:৩৫আপডেট : ০২ মে ২০২২, ২০:৩৫

সুনামগঞ্জের তাহিরপুরে শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত আহত ও ছয় জন আহত হয়েছেন। সোমবার (২ মে) সন্ধ্যায় উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের রসুলপুর গ্রামের আবুল বাশার ও সিদ্দিক মিয়ার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে এই সংঘর্ষে জড়ান।

সংঘর্ষের এক পর্যায়ে আব্দুল হামিদ (৩৫) নামে এক ব্যক্তি ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলে মারা যান। আহত হন কমপক্ষে ছয় জন।

বড়দল দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান ইউনুস আলী বলেন, ‘দুই পরিবারের মধ্যে নির্বাচনি ও জায়গা জমি সংক্রান্ত বিরোধ ছিল। এর থেকে সংঘর্ষ হয় এবং একজন মারা যান। দুর্গম এলাকায় ঘটনা ঘটেছে।’

তাহিরপুর থানার ওসি আব্দুল লতিফ তরফদার বলেন, ‘আমি স্পিডবোটে ঘটনাস্থলে যাচ্ছি। সংঘর্ষে একজন মারা গেছে। ঘটনাস্থলে পৌঁছার পর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে।’

এদিকে, আজ বিকালে কুষ্টিয়ার সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানাধীন ঝাউদিয়া ইউনিয়নের আস্থানগর দুই পক্ষের সংঘর্ষে চার জন নিহত হয়েছেন।

/এফআর/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের