ঘরের সিঁধ কেটে চুরি হওয়া শিশু চা বাগান থেকে উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি
১৩ মে ২০২২, ০৯:১৭আপডেট : ১৩ মে ২০২২, ০৯:১৭

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বসতঘরে সিঁধ কেটে মায়ের পাশে ঘুমন্ত অবস্থায় চুরি যাওয়া শিশুকে (৩) উদ্ধার করা হয়েছে। বুধবার (১১ মে) রাতে জুড়ী উপজেলার কাপনাপাহাড় চা বাগান এলাকা থেকে তাকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি।

জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে কুলাউড়ার রাউৎগাঁও ইউনিয়নের কৌলা গ্রামে মায়ের সঙ্গে ঘুমিয়ে ছিল ওই শিশু। সিঁধ কেটে বসতঘরে ঢুকে তাকে চুরি করে নিয়ে যায় কে বা কারা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশ অভিযান চালিয়ে তাকে জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের কাপনাপাহাড় চা বাগান এলাকা থেকে উদ্ধার করে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় জানান, এ ঘটনায় বুধবার শিশুর চাচা বাদী হয়ে থানায় মামলা করেন। মামলায় জুড়ী উপজেলার সাগরনাল গ্রামের রইছ মিয়ার ছেলে মাজেদ আহমদ মজনুর নামোল্লেখ এবং আরও ২-৩ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

ওসি আরও জানান, বুধবার রাত ১২টার দিকে তার মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের