‘কৌতূহলবশত’ বোমা তৈরি করতে গিয়ে বিস্ফোরণে আহত ৩ শিশু

সুনামগঞ্জ প্রতিনিধি
২৪ মে ২০২২, ১০:২৮আপডেট : ২৪ মে ২০২২, ১০:৪৭

সুনামগঞ্জের দোয়ারাবাজারে বোমা জাতীয় ‘গোল বস্তুর’ বিস্ফোরণে তিন শিশু আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দোয়ারাবাজারের দোহালিয়া ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের কালভার্টের উপর বসে সোমবার (২৩ মে) বিকালে আরিফ নামে এক ছেলে তার বাবার মোবাইলে ইউটিউব দেখে কৌতূহলবশত বোমা তৈরির চেষ্টা করছিল। সে চুনসহ অন্যান্য জিনিস বোতলে ভরে বোমা তৈরির চেষ্টার এক পর্যায়ে এক বিস্ফোরণ ঘটে। এতে সেখানে থাকা অন্য তিন শিশু আহত হয়।

আহতরা হলো, কাঞ্চনপুর গ্রামের আব্দুল আজিজের মেয়ে সাইদা খাতুন (৯), সাইমা খাতুন (৭) ও গৌছ আলীর মেয়ে নুহা ওরফে রূপা খাতুন (৭)। পরে আহত তিন শিশুকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা চোখে বেশি আঘাত পেয়েছে। তাদের মধ্যে সাঈদা ও সাইমার অবস্থা গুরুতর।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ ঘটনাস্থল পরির্দশন করে বোতলের কিছু অংশ এবং ইউটিউবের লিংকসহ অন্যান্য আলামত নিয়ে এসেছে। এ ব্যাপারে আরও তদন্ত করা হবে।

/ইউএস/
সম্পর্কিত
উল্কাপিণ্ড বিস্ফোরণে কেঁপে উঠলো যুক্তরাষ্ট্রের একাধিক অঙ্গরাজ্য
মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশির মৃত্যু, উড়ে গেছে শরীর
চীনের কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণে প্রাণ গেলো ৯০ জনের
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি