বিএনপি নেতার বিরুদ্ধে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ

হবিগঞ্জ প্রতিনিধি
০২ ফেব্রুয়ারি ২০১৬, ১১:৫১আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৬, ১১:৫৬
image

হবিগঞ্জ, বালু উত্তোলন

হবিগঞ্জের নবীগঞ্জে এক বিএনপি নেতা প্রভাব কাটিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বড় ধরনের ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। ফলে এলাকায় পরিবেশ বিপর্যয় আশাঙ্কা দেখা দিয়েছে। তবে বিএনপির ওই নেতা এ অভিযোগ অস্বীকার করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক গোলাম নবী ভরগাও এলাকায় বড় ধনের ড্রেজার মেশিন দিয়ে প্রশাসনের অনুমতি না নিয়ে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করে আসছেন। বিষয়টি স্থানীয়ভাবে প্রশাসনকে কয়েকবার জানানোর পর কোনও প্রতিকার হয়নি।

প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে শিগগিরই।

বালু উত্তোলন

এ ব্যাপারে স্থানীয় তহশিলদার মিঠুন রঞ্জন দাশ জানান, ভরগাও এলাকায় বালু উত্তোলনের ব্যাপারে কোনও অনুমতি নেওয়া হয়নি। তিনি জানান, প্রশাসনের পক্ষ থেকে বাধা দেওয়া হলেও তারা তাতে কান দেননি। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।

নবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসেন জানান, বালু উত্তোলনের বিষয়টি পরিবেশ অধিদফতরের কাছ থেকে অনুমতি নিতে হয়। যদি তিনি অনুমতি না নেন তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বালু উত্তোলন, হবিগঞ্জ

নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাছুম বিল্লাহ বলেন, ‘আমি বালু উত্তোলনের বিষয়টি জানি না। তবে এখন যেহেতু শুনছি সে যে কেউই হোক না কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

বিএনপি নেতা গোলাম নবী বলেন, ‘যেখান থেকে বালু উত্তোলন করা হয় সেই জমির মালিক আমি না। আমার ভাগ্নে। আমি কোনও ধরনের বালু উত্তোলন করিনি। তবে বালু নয়, স্থানীয় একটি কোম্পানি মাটি উত্তোলন করছে। এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র।’

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের