ইভিএম দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব: নির্বাচন কমিশনার

সিলেট প্রতিনিধি
২৯ মে ২০২২, ১৭:৪৬আপডেট : ২৯ মে ২০২২, ১৮:৪৮

নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান দাবি করেছেন, ‘নির্বাচনে ব্যবহার হওয়া ইভিএম ত্রুটি ও প্রভাবমুক্ত। ইভিএম দিয়ে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। তাই একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের জন্য প্রয়োজন সবার শান্তিপূর্ণ সহাবস্থান ও সহায়তা।

রবিবার (২৯ মে) দুপুরে সিলেটের বিয়ানীবাজারে ‘নির্বাচনি আচরণবিধি প্রতিপালন বিষয়ক’ মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস এই সভার আয়োজন করে।

নির্বাচন কমিশনার আরও বলেন, নির্বাচনকে প্রভাবমুক্ত করার লক্ষ্যে বর্তমান নির্বাচন কমিশন সব ধরনের ব্যবস্থা নিয়েছে। সব ভোটকেন্দ্র সিসিটিভি ক্যামেরার আওতায় আসছে। 

বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিক নূরের সভাপতিত্বে মতবিনিময় সভায় নির্বাচনি আচরণবিধি, নির্বাচন পূর্ববর্তী এবং নির্বাচনকালীন নিয়মাবলি, ইভিএমের ব্যবহার ও কার্যপ্রণালি, ভোটগ্রহণ পদ্ধতি, ভোটার তালিকা, আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। 

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের পরিবর্তন আনছে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান