ছেলের শাবলের আঘাতে বাবার মৃত্যু, মা হাসপাতালে

মৌলভীবাজার প্রতিনিধি
৩০ মে ২০২২, ১৫:৫৫আপডেট : ৩০ মে ২০২২, ১৫:৫৫

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ছেলের শাবলের আঘাতে আব্দুল গফুর (৫৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন তার স্ত্রী হাসতন নেছা (৪৫)। 

রবিবার (২৯ মে) দিবাগত রাত ১২টায় উপজেলার আদমপুরের মুসলিম মণিপুরী পল্লীর কেওয়ালীঘাট গ্রামে এ ঘটনা ঘটে। গফুর ওই গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে। অভিযুক্ত জহিরুল ইসলাম (২৮) গফুরের ছেলে। ঘটনার পর থেকে সে পলাতক।

আহত হাসতন নেছাকে রাতেই সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

স্থানীয়রা জানায়, রাতে মা-বাবার সঙ্গে জহিরুলের ঝগড়া হয়। এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে ঘরে থাকা শাবল দিয়ে বাবার মাথাসহ শরীরে বিভিন্ন স্থানে আঘাত করে। এ সময় তার মা হাসনত নেছা এগিয়ে গেলে তাকেও আঘাত করে পালিয়ে যায়। পরে বাড়ির লোকজন আহতদের উদ্ধার করে রাত ১টায় কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক সেবা দিয়ে মৌলভীবাজার সদর হাসপাতালে নিতে বলেন। পরে হাসপাতালে নেওয়ার পথে আব্দুল গফুরের মৃত্যু হয়। 

কী নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়েছিল তা জানা যায়নি। তবে স্থানীয়রা জানিয়েছেন, জহিরুল নেশাগ্রস্ত ছিল। প্রায় রাতে নেশা করে বাড়ি ফিরতো। নেশার টাকা নিয়ে ঝগড়া হতে পারে।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান জানান, ঘাতক যুবককে আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

/এসএইচ/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের