বিএনপির সৃষ্টি হয়েছে আইএসআইয়ের হাত ধরে: হানিফ

হবিগঞ্জ প্রতিনিধি
০৪ জুন ২০২২, ২০:২৬আপডেট : ০৪ জুন ২০২২, ২০:৩২

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘বিএনপির সৃষ্টি হয়েছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের হাত ধরে। এদের লক্ষ্যই হচ্ছে দেশের উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত করা।’

শনিবার (৪ জুন) দুপুরে হবিগঞ্জ জালাল স্টেডিয়ামে সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সম্মেলনের উদ্বোধন করেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির।

‘বিগত নির্বাচনগুলো খারাপ হয়েছে এবং আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বর্তমান সরকারের পতন হবে’ বিএনপি নেতাদের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় হানিফ বলেন, ‘১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি নির্বাচন করে আপনারা রাষ্ট্র ক্ষমতায় থাকতে চেয়েছিলেন, দেশের জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ আপনাদেরকে ক্ষমতাচ্যুত করেছিল, ৫০ দিনের মাথায় আপনাদের টেনে-হিঁচড়ে ক্ষমতা থেকে নামিয়ে দিয়েছিলাম আমরা। আন্দোলন-সংগ্রাম করে সরকার পতনের ক্ষমতা আওয়ামী লীগ রাখে, কারণ আওয়ামী লীগের শিকড় এই বাংলার মাটিতে।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ নির্বাচন নিয়ে কখনও টালবাহানা করেনি। আওয়ামী লীগ জনগণের সমর্থন নিয়ে বার বার ক্ষমতা এসেছে। সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনে নির্বাচন কমিশনের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশের উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত করার নামে, আন্দোলনের নামে যদি দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চান, তাহলে বাংলার জনগণ অতীতের মতোই আবার উচিত শিক্ষা দিয়ে দেবে।’

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আওয়ামী লীগের সদস্য ডা. মুশফিক হোসেন চৌধুরী, আজিজুস সামাদ আজাদ ডন, হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক পৌর মেয়র আতাউর রহমান সেলিম। 

সম্মেলনে হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে এম এ মোতালিব ও সাধারণ সম্পাদক হিসেবে আব্দুর রহমানকে মনোনীত করা হয়।

/এসএইচ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী