স্কুলে যাওয়ার পথে নৌকা ডুবে ভাইবোনের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি
১৫ জুন ২০২২, ১৬:০৬আপডেট : ১৫ জুন ২০২২, ১৬:০৬

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় নৌকা ডুবে ভাইবোনের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুন) বেলা ১১টায় উপজেলার সুরমা ইউনিয়নের রাজনগর গ্রামের গুজাউড়া হাওরে এ ঘটনা ঘটে। 

মৃতরা হলো—গ্রামের ময়না মিয়ার মেয়ে দশম শ্রেণির ছাত্রী তামান্না আক্তার (১৫) ও ছেলে সৌরভ মিয়া (৯)। তারা সমুজ আলী স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে নৌকায় স্কুলে যাচ্ছিল তামান্না ও সৌরভ। নৌকাটি হঠাৎ ঝড়োবাতাসে  গুজাউড়া হাওরে ডুবে যায়। এ সময় ভাইবোন নৌকা থেকে পড়ে নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয় তাদের লাশ উদ্ধার করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা প্রিয়াংকা বলেন, ‘স্কুলে যাওয়ার সময় ঝড়ের কবলে পড়ে দুই ভাইবোনের মৃত্যু হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ ২০ হাজার টাকা সহযোগিতা করা হয়েছে।’

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর জানান, পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
৬ শিশুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে মন্ত্রণালয়ের কমিটি
মাজারের দিঘিতে কুমিরের টেনে নেওয়া শিশুর মরদেহ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানা‘যে রাষ্ট্র শিশুকে বলাৎকার থেকে রক্ষা করতে পারে না, সেই রাষ্ট্র কেন সিনেমা বন্ধের মদত দেয়’
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম